ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৪:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

উত্ত্যক্ত করার অভিযোগে সহপাঠী ছাত্রকে পেটালেন ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীতে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক ছাত্রকে মারধর করেছে অন্য সহপাঠী ছাত্রীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে।

এদিকে, মারধরের ২৫ সেকেন্ডের ওই ভিডিও গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, কলেজ ড্রেস পরিহিত এক ছাত্রকে তিন ছাত্রী চড়-থাপ্পড় মারছে। তারা সবাই নিউ গভ. ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার তাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পরে মানবিক বিভাগের ওই ছাত্র তার এক সহপাঠী ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে ওই ছাত্র তার (সহপাঠীর) শরীরে হাত দেয়ার চেষ্টা করে। এই সময় ওই ছাত্রী তার সহপাঠীদের জানালে তারা এর প্রতিবাদ করে। একপর্যায়ে তিনজন ছাত্রী মিলে উত্ত্যক্তকারী ওই ছাত্রকে মারধর করে।

ভাইরাল হওয়া ভিডিও’র বিষয়ে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদের বলেন, ভিডিওটি দেখার পর আমি ওই শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই ছাত্র তার এক সহপাঠীকে উত্ত্যক্ত করেছে। এই ধরনের অপকর্মে জড়িত থাকলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

তিনি আরো বলেন, এভাবে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়া উচিত হয়নি।  ভুক্তভোগীরা কলেজ প্রশাসনের কাছে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিতাম। রোববার (১ ডিসেম্বর) আমি তাদের ডেকেছি। উভয়পক্ষের সাথে কথা বলে পরে ব্যবস্থা নেবো।

-জেডসি