ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২০:৩১:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

‘উনি তো মহিলা, কত আর বুদ্ধি?’

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:২২ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার

শিশু আসিফার ঘটনায় ভারতের কাশ্মির যখন উত্তাল তখন ’শ্রীনগরের তদন্তকারী অফিসার তো মহিলা, তার আর কত বুদ্ধি থাকবে’? প্রশ্ন করছেন একজন আইনজীবী! কাঠুয়া ধর্ষণ ও খুনের অপরাধকে মাথায় রেখেই এই আজব প্রশ্ন করেছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী৷

 

জম্মুর আইনজীবী অঙ্কুর শর্মার বক্তব্য কাঠুয়া কান্ডের তদন্তে একজন মহিলা রয়েছেন। এই মহিলারই বা আর কত বুদ্ধি থাকবে৷ তাকে ভুল পথে চালিত করা খুব সহজ৷ তদন্তের তার প্রভাব পড়বে৷

 

কাঠুয়া গণধর্ষণের ঘটনায় অভি‌যুক্ত ৮ জনের মধ্যে ৫ জনের হয়ে আদালতে সওয়াল করছেন আইনজীবী অঙ্কুর শর্মা। মঙ্গলবার ওই ঘটনায় তদন্তকারী অফিসার শ্বেতাম্বরী শর্মার ‌যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন অঙ্কুর। সংবাদ মাধ্যমে তার দাবি, ‘কে শ্বেতাম্বরী? ও তো একজন মহিলা। ওর মাথায় আর কতটুকু বুদ্ধি থাকবে? কিছু তথ্যপ্রমাণ দেখিয়ে ওকে বিশ্বাস করানো হচ্ছে ‌যে অপরাধ হয়েছে। ওকে কয়েকজন লোক ভুল পথে চালিত করছে।’ তিনি আরও বলেন পুলিশ ও আমলারা হলো হাতের পুতুল৷



উল্লেখ্য, কাঠুয়া গণধর্ষণকাণ্ডের তদন্তে একটি বিশেষ তদন্তকরী দল গঠন করেছে প্রশাসন। সেই দলে একমাত্র মহিলা অফিসার হলেন শ্বেতাম্বরী শর্মা। সম্প্রতি সংবাদ মাধ্যমে তিনি মন্তব্য করেন, কাঠুয়া ধর্ষণকাণ্ডের তদন্ত করতে গেলে তাকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে।

 

শ্বেতাম্বরীর ওই মন্তব্যের পরই তার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেন অঙ্কুর শর্মা। তিনি দাবি করেন, উনি ‌যদি এত বাধা পাচ্ছেন তা হলে তিনি তা তার উর্ধ্বতন অফিসারদের বলছেন না কেন?

 

অভি‌যুক্তদের আইনজীবী আরও বলেন, অভি‌যুক্তদের উপরে নি‌র্যাতন চালিয়ে অপরাধ কবুল করিয়ে নেয়া হয়েছে। তার দাবি সাক্ষীরা সবাই বলেছে পছন্দমতো বিবৃতি আদায় করেছে পুলিশ৷