ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১২:০৫:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

উন্নত বাংলাদেশ গঠনে এ সংসদ ভূমিকা পালন করবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত বাংলাদেশ গঠনে একাদশ জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, দেশের জনগণের জীবনমান উন্নয়নে ও সুশাসন প্রতিষ্ঠায় একাদশ সংসদের সকল সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আজ বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদে তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ার পর স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এক উন্নয়ন বিস্ময় হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ এখন তরুণ সমাজের জন্য অপার সম্ভাবনার ধার উন্মোচন করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তৃতীয়বারের মত স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলির সদস্য তোফায়েল আহমদ এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।