ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২৩:৩৪:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উন্নয়ন সুবিধা তৃণমূলে পৌঁছে দিচ্ছে সরকার : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সরকার উন্নয়নের সুবিধা তৃণমূলে পৌঁছে দিচ্ছে। সুষম উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ, সুন্দর সোনার বাংলা।’

আজ শুক্রবার রংপুরের পীরগঞ্জের জয়ন্তীপুর ঘাটে করতোয়া নদীর উপর প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘সেতুটি নির্মিত হলে নদীর উভয় প্রান্তের মানুষের জীবনমান উন্নয়ন হবে, যোগাযোগ ব্যবস্থা ভাল হবে; অর্থনৈতিক কর্মকান্ড বিস্তৃত হবে- যা এলাকার মানুষের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরিতেও ভূমিকা রাখবে।’

৬নং টুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জের পৌর মেয়র আবু সালেহ তাজিমুল ইসলাম শামীম, উপজেলা প্রকৌশলী মুজিবুর রহমান, আমিনুল ইসলাম, ৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। সেতুটি রংপুরের টুকুরিয়ার সাথে দিনাজপুরের নবাবগঞ্জের সড়ক যোগাযোগ সহজ করবে।

২০২০ সাল নাগাদ সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।