ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১১:২২:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে এ ফল প্রকাশ করা হয়েছে।

বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ৬৬৩ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ২৬ হাজার ২২৯ জন। শিক্ষার্থীদের মধ্যে ২৩ জন ‌‌‘এ’ প্লাস, এক হাজার ৯৮৭ জন ‘এ’, সাত হাজার ১০৯ ‘এ’ মাইনাস, ১০ হাজার ৮২৭ জন ‘বি’, ছয় হাজার ১৯৯ জন ‘সি’ এবং ৮৪ জন ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ২৩ জন পুরুষ শিক্ষার্থী এবং ১১ হাজার ২০৬ জন নারী শিক্ষার্থী। বাউবির ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত পাওয়া যাবে।