ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৯:৫৯:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ২ আগস্ট ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী একটি ঘূর্ণিঝড়। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি ক্রমশ শক্তি বাড়াবে। ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে আছড়ে পড়তে পারে।

মার্কিন নৌ ও বিমানবাহিনীর যৌথ কমান্ড জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানায়, ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং পশ্চিম প্রান্তের দিকে এগোচ্ছে। এটি বাংলাদেশের কুয়াকাটা এলাকায় আছড়ে পড়তে পারে। ৪০ কিলোমিটার এলাকাজুড়ে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

ইন্দো প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার জানায়, আবহওয়ার অব্যাহত খামখেয়ালিপনার ফল এই ঘূর্ণিঝড়। বাংলাদেশ ছাড়াও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গে।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সকালে নিম্নচাপ আরও গভীর হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দিকে এগোচ্ছে। এর প্রভাবে মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার পৌঁছতে পারে। এ ছাড়া ভারতের উড়িষ্যা উপকূলে তুমুল ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।