ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৭:৫৬:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ এএম, ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মাহফুজ আলমের পদত্যাগের পর উপদেষ্টা পরিষদে দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। দুই উপদেষ্টার কাছে থাকা তিন মন্ত্রণালয় তিন উপদেষ্টাকে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট প্রকাশ করে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।

সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে।

অপরদিকে আসিফ মাহমুদ দায়িত্ব ছিলেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের। এর মধ্যে যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। ছাড়া, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা আদিলুর রহমানকে।