ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৬:৪৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

উপর্সগহীন করোনারোগী নিয়ে নিজেদের বক্তব্য পাল্টালো হু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ১০ জুন ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্ব স্বাস্থ্য সংস্থা একদিন আগে জানিয়েছিল, উপসর্গহীন করোনা রোগীদের থেকে ভাইরাস ছড়ানোর ঘটনা বিরল। তবে একদিন পরই সেই বক্তব্য থেকে সরে সংস্থাটি বলছে, উপসর্গহীন ৪০ ভাগ রোগীদের থেকেও করোনা ছড়াতে পারে, এছাড়া এ বিষয়ে এখনো অনেক কিছুই এখনো অজানা।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রশ্নোত্তর পর্বে নতুন এই তথ্য জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভন কেরকোভ।

ভন কেরকোভ বলেন, অধিকাংশ সংক্রমণের ক্ষেত্রে আমরা জানি যে লক্ষণযুক্ত মানুষের কাছ থেকে ছড়াচ্ছে। কিন্তু এর মধ্যেও উপসর্গহীন আক্রান্তদের মাধ্যমে ছড়ানোর বিষয়টিও রয়েছে। সত্যিকার অর্থে কতজন মানুষের লক্ষণ নেই তা অনুধাবন করতে আমাদের কাছে এখনও সঠিক জবাব নেই।

তিনি বলেন, আমরা জানি যে কিছু মানুষ উপসর্গহীন বা কিছু মানুষের লক্ষণ না থাকলেও তারা ভাইরাস ছড়াতে পারেন। ফলে জনসংখ্যার কতজন মানুষের উপসর্গ নেই এবং এদের কতজন দ্বারা অপর মানুষ আক্রান্ত হয়েছে তা পৃথকভাবে আমাদের ভালোভাবে জানতে হবে।

আগের মন্তব্যের বিষয়ে কেরকোভ বলেন, সোমবার প্রেস কনফারেন্সে আমি অল্প দুই বা তিনটি গবেষণার কথা বলেছিলাম। এগুলো উপসর্গহীন আক্রান্তদের গবেষণা করা হচ্ছে। এটি গবেষণার খুব ছোট অংশ। ফলে আমি প্রেস কনফারেন্সে একটি প্রশ্নের জবাব দিচ্ছিলাম। আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন নীতি বা এমন কিছু বলছিলাম না। কারণ এই বিষয়ে এখনও অনেক অজানা রয়েছে, কারণ এটিকে ঘিরে রয়েছে অনেক অজানা বিষয়।

-জেডসি