‘উপহার’ হিসেবে পেয়েছিলেন ডিভোর্সের নোটিশ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বলিউডের গ্ল্যামার জগত থেকে দূরে থাকলেও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে ফের আলোচনায় অভিনেত্রী সেলিনা জেটলি। তবে এবারের চর্চা কোনো সিনেমার প্রচার নিয়ে নয়, বরং নিজের জীবনসঙ্গীর দেওয়া এক চরম 'উপহার' এবং সন্তানদের ফিরে পাওয়ার আকুলতা নিয়ে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, বিয়ের ১৫তম বার্ষিকীর শুভক্ষণে স্বামীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের নোটিশ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে নিজের জীবনের এই অন্ধকার অধ্যায়টি তুলে ধরেন সেলিনা। তিনি জানান, স্বামী পিটার হাগের সঙ্গে দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে এমন এক মোড় আসবে, যা তিনি স্বপ্নেও ভাবেননি।
সেলিনার ভাষ্যমতে, দিনটি ছিল ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে। পিটার তাকে জানান, বিবাহবার্ষিকীর বিশেষ উপহার কিনতে তিনি কাছের একটি পোস্ট অফিসে যাবেন। ভালোবেসে নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে সেখানে নিয়ে যান পিটার। কিন্তু সেই সুন্দর মুহূর্তটি মুহূর্তেই বিষাদে রূপ নেয়, যখন পিটার কোনো গয়না বা স্মারক নয়, বরং সেলিনার হাতে ডিভোর্সের আইনি কাগজপত্র ধরিয়ে দেন।
শুধু বিচ্ছেদই নয়, অস্ট্রিয়া ত্যাগের সেই ভয়াবহ রাতের স্মৃতিও রোমন্থন করেছেন এই অভিনেত্রী। সেলিনা লেখেন, ‘২০২৫ সালের ১১ অক্টোবর, রাত ১টা। নিজের মর্যাদা এবং সন্তানদের রক্ষা করতে প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে অস্ট্রিয়া ত্যাগ করি। সেই সময় আমার ব্যাংক অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা ছিল। সেই সম্বলটুকু নিয়েই ভারতে নিজের বাড়িতে আশ্রয় নিই।’
তিনি দাবি করেছেন, বিয়ের বহু আগে ২০০৪ সালে কেনা তার নিজস্ব সম্পত্তিও নিজের বলে দাবি করেছেন পিটার। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিন সন্তানের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সন্তানদের ‘ব্রেনওয়াশ’ এবং ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ তার।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










