ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১২:২৮:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান

উপাচার্যের আশ্বাসে ফিরলেন ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪২ এএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাজমুন নাহারের উদাসীনতা ও অব্যস্থাপনায় ক্ষুদ্ধ হয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রীরা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাত করে আশ্বাসের প্রেক্ষিতে রাত সাড়ে এগারটায় তারা হলে ফিরে যান।

ভিসির বাসভবনের সামনে অবস্থানকালীন হলের নানা সমস্যা তুলে ধরে ছাত্রীরা জানান, তৃতীয়/চতুর্থ বর্ষে উঠেও সিট না পাওয়া, ক্যান্টিনের নিম্নমানে খাবার ও ‍উচ্চ দাম, হলে আগুন লাগার ঘটনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় পর্যাপ্ত টি শার্ট সহ নানা বিষয়ে প্রভোস্টে সঙ্গে তারা কয়েকবার আলোচনার জন্য গিয়েছিলেন। প্রভোস্ট এসব দাবি তো পূরণ করেননি বরং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন সবসময়।


দীর্ঘদিনে হলের এসব অব্যবস্থাপনা এবং ঘটনাগুলোর প্রেক্ষিতে ছাত্রীরা ক্ষুদ্ধ হয়ে প্রভোস্টর পদত্যাগের দাবিতে শুক্রবার রাতে ভিসির বাসভনের সামনে অবস্থান নেয়।

অবস্থান কর্মসূচির খবর পেয়ে ঢাবির প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী ঘটনাস্থলে গিয়ে ছাত্রীদের শান্ত করার চেষ্টা করেন। তবে তারা নিবৃত্ত না হলে মৈত্রী হলের ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা ও সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখিসহ পাঁচ ছাত্রী প্রতিনিধিদের সঙ্গে নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেন।

সাক্ষাৎ শেষে তারা উপস্থিত সংবাদমাধ্যমগুলোকে বলেন, আমাদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে শুনেছেন উপচার্য স্যার। তিনি দাবিগুলোকে যৌক্তিক স্বীকার করে এগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা খেয়াল রাখব যেন দাবিগুলো পূরণ হয়। নয়তো আবার অমরা আন্দোলনে যাব।

এ ব্যাপারে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে জানান, ছাত্রীদের দাবিগুলো যৌক্তিক মনে হয়েছে। এগুলোর সমাধান করা কঠিন কোনো কাজ নয়।