উৎসাহ-উদ্দীপনায় শুরু জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ এএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
বেশ উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৩-২৪। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবে এ ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এর আগ থেকেই প্রেস ক্লাব প্রাঙ্গণ প্রার্থী ও ভোটারদের সমাগমে জমজমাট হয়ে ওঠে। যোগ্য প্রার্থী নির্বাচনে সংশ্লিষ্ট কর্মীরা চালাচ্ছেন প্রচারণা। ভোটাররা চাইছেন যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হোক।
এবারের নির্বাচনে একজন প্রার্থী ১৭টি ভোট দিতে পারবেন। সদস্য পদে ১০টি ভোট, সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক পদে, কোষাধ্যক্ষ পদে ১টি করে এবং যুগ্ম সম্পাদক পদে দুটি ভোট দিতে পারবেন।
এবারে প্রেসক্লাব নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেলের সভাপতি পদে বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত অংশ নিয়েছেন।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান নির্বাচনে অংশ নিয়েছেন।
এবার জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ছাড়াও বেশ কয়েকটি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কয়েকজন নির্বাচনে অংশ নিচ্ছেন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি কার্তিক চ্যার্টাজী, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, আইযুব ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই প্যানেল থেকে ১০টি সদস্য পদের বিপরীতে লড়ছেন মিজান মালিক, ফরিদ হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, রহমান মুস্তাফিজ, কল্যাণ সাহা, সলিমুল্লাহ সেলিম, নজরুল কবীর, নিজামুল হক বিপুল, ইব্রাহীম খলিল খোকন ও শামীম সিদ্দিকী।
বিএনপি সমর্থিত প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ, সহ-সভাপতি সৈয়দ আলী আফসার, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন ও সাইদুল হোসেন সাহেদ এবং কোষাধ্যক্ষ পদে হাসান শরীফ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এই প্যানেল থেকে ১০টি সদস্য পদে সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনক হোসেন, বখতিয়ার রানা, শাহনাজ পলি, কামরুল হাসান দর্পন, আনিসুল রহমান খান, সীমান্ত খোকন, মোহাম্মদ মোমিন হোসেন, শামসুল হক দুররানী ও তাহমিনা আক্তার।
এছাড়াও নির্বাচনে স্বতন্ত্র থেকে সিনিয়র সহ-সভাপতি ড. কাজী আবদুল হান্নান, সাধারণ সম্পাদক পদে সরদার ফরিদ আহমদ ও মাইনুল আলম নির্বাচনে অংশ নিচ্ছেন।
অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে শাহনেওয়াজ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভানুরঞ্জন চক্রবর্তী অংশ নিয়েছেন।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

