ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১২:৫৮:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ঋষি, অভিষেকের গানে উচ্ছ্বসিত লতা!

আপডেট: ১২:২৫ পিএম, ২৩ আগস্ট ২০১৫ রবিবার

lata-mangeshkar_80039
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : বিচারক লতা মুঙ্গেশকরের কাছে গানের পরীক্ষা দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর আর তরুণ তুর্কি অভিষেক বচ্চন!
সম্প্রতি সংগীতবিষয়ক এক রিয়েলিটি শো দেখে টুইটারে দুজনের গানের প্রশংসা করেছেন লতা। আর লতার প্রশংসার পরে আনন্দিত অভিষেক টুইটারে লিখেছেন— পরীক্ষায় পাস! উতরে গেছি!!!
গান নিয়ে আয়োজিত এক টিভি রিয়েলিটি শোতে সম্প্রতি নিজেদের সিনেমা প্রচারের কাজে হাজির হয়েছিলেন ঋষি কাপুর আর অভিষেক বচ্চন। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে এসে গানও গাইতে হয়েছে তাঁদের। দুজনেই তাঁদের অভিনীত ছবির গান গেয়েছেন। ঋষি কাপুর গেয়েছেন তাঁর প্রথম ছবি ‘ববি’র গান ‘ম্যায় সায়ের তো নেহি’। আর অভিষেক গেয়েছেন ‘ব্লাফমাস্টার’ ছবির তাঁর গাওয়া গান ‘রাইট হিয়ার রাইট নাউ’।
টিভিতে অনুষ্ঠান দেখার সময় এ দুজনের গান শুনে সংগীত কিংবদন্তি লতা টুইটারে লিখেছেন— ‘দিনকয়েক আগে ইন্ডিয়ান আইডল জুনিয়র-এর অনুষ্ঠান দেখছিলাম। ঋষি কাপুর আর অভিষেক ছিল সে অনুষ্ঠানে। দুজনেই প্রত্যেক প্রতিযোগীর পরিবেশনা উপভোগ করছিল। যখন ঋষি কাপুরকে মঞ্চে গান করার জন্য ডাকা হলো আর সে ‘ম্যায় সায়ের তো নেহি’ এই গান গাইতে শুরু করল। আমি রীতিমতো বিস্মিত হয়ে পড়েছিলাম। জানতামই না কি অসাধারণ সুরেলা কণ্ঠ তাঁর। এরপরেই গান গেয়েছিল অভিষেক। সে সত্যিই চমৎকার গেয়েছিল। আমার শুভেচ্ছা রইল তাদের জন্য।
উমেশ শুকলার ‘অল ইজ ওয়েল’ ছবিতে বাবা এবং ছেলের চরিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর এবং অভিষেক বচ্চন। ছবিটি মুক্তি পেয়েছে ২১ আগস্ট।

এই বিভাগের জনপ্রিয়