ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৩:৪৭:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

এ বছর শেষেই টেনিস কোর্টে ফিরবেন সানিয়া মির্জা!

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পুত্র সন্তানের মা হওয়ার পর থেকেই সানিয়া মির্জার মন পড়ে রয়েছে কোর্টে, ২০২০ সালে ফেরার কথাও জানিয়েছিলেন চেনা রুপে। কিন্তু না, এ বছরের শেষেই তাকে দেখা যাবে টেনিসে।

সন্তানের মা হওয়ার পর টেনিসে আগের সেই জায়গা ফিরে পাওয়া সানিয়ার জন্য বেশ কষ্টকরই হবে। ব্যাপারটি নিজেও জানেন তিনি। তাই বলে দমে যেতে চান না ভারতের এ তারকা। এরইমধ্যে ফেরার প্রস্তুতিও শুরু করেছেন বলে জানিয়েছেন ৩২ বছর বয়সী সানিয়া, ‘অনেক দিন থেকেই আমি একজনের স্ত্রী। সদ্য মা-ও হলাম। খুব চেষ্টা করব আবার নিজের টেনিসকে সেরা জায়গায় নিয়ে যাওয়ার। জানি কাজটা সহজ নয়। তবে এটাও জানি যে, কঠোর পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়।’

সানিয়া আরও বলেছেন, ‘নিজের জন্য অবাস্তব কোনও লক্ষ্য রাখছি না। আপাতত টেনিসে ফেরার চেষ্টাই করব। হয়তো এ বছরের শেষেই সেটা হতে যাচ্ছে। আগে অবশ্য বলেছিলাম, ২০২০ সালে টেনিসে ফিরব। তার কারণও ছিল। অবশ্য এই ফেরার জন্য নিজেকে চাপে ফেলার পক্ষপাতী নই আমি।’

পরিবারের নতুন অতিথির আগমণে অন্য কিছুতে আর প্রাধান্য দেওয়া যায় না। ব্যাপারটি সানিয়ার ক্ষেত্রেও ঘটেছে। তবে ধীরে ধীরে এ টেনিস তারকা চেষ্টা করছেন আগের জায়গায় ফিরতে, ‘বাড়িতে কোনও শিশুর আগমন ঘটলে জীবনটাই যেন বদলে যায়। তখন আর সর্বক্ষেত্রে নিজেকেই অগ্রাধিকার দেওয়া যায় না। আমরা খেলোয়াড়রা সারা জীবন ধরেই যেন একটু হলেও স্বার্থপর। কিন্তু মা হওয়ার পরে আর সেটা থাকে না।’

-জেডসি