এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হবে না
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:০৫ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার
সুইডিশ একাডেমি এ বছর (২০১৮) সাহিত্যে নোবেল পুরস্কার দিচ্ছে না। ২০১৯ সালে সাহিত্যে দুটি পুরস্কার দেয়া হবে একটি ২০১৮ সালের জন্য অপরটি ২০১৯ সালের। সুইডিশ একাডেমির সদস্যদের #MeToo (যৌন কেলেঙ্কারি) স্ক্যান্ডাল ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে প্রতিবছরের মতো এবারও ১ অক্টোবর চিকিৎসাবিদ্যা অথবা মেডিসিনে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। পরে অন্যান্য পুরস্কার পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। খবর এএফপি’র।
যৌন কেলেঙ্কারির অভিযোগের পরে গত মে মাসে সুইডিশ একাডেমি এ বছরের নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। একাডেমির স্থায়ী সেক্রেটারি এন্ডার্স অলসন বলেন, জনগণের মাঝে একাডেমি সম্পর্কে আস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে।
একাডেমির সদস্য লেখক ক্যাটারিনা ফ্রোসটেনসনের স্বামী একাডেমীর ফটোগ্রাফার জেন ক্লদ আর্নল্ডের বিরুদ্ধে যৌন নির্যাতনের এই অভিযোগ আনা হয়। ১৮জন নারী তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছে, তবে আর্নল্ড এই অভিযোগ অস্বীকার করে আসছেন। আর্নল্ডের বিরুদ্ধে একাডেমির গোপন তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে। পুরস্কার প্রাপ্তদের নাম আগেই ফাঁস হওয়ার জন্য তাকে দায়ী করা হয়। বব ডিলান এবং হ্যারল্ট প্রিন্টারের নাম ঘোষণার আগেই তাদের কাছে এ খবর পৌঁছে যায়।
এ ঘটনায় ক্যাটারিনা ফ্রোসটেনসনের পদত্যাগে পরে ১৮ সদদ্যের কমিটির আরো ৩ সদস্য পদত্যাগ করেন।
অন্যদিকে সুইডিশ একাডেমির এই কেলেঙ্কারীর ঘটনার পরে সুইডিশ সোসাইটির ১০০ সদস্য “নিউ একাডেমী প্রাইজ” গঠন করেন। এই পুরস্কার প্রদানের প্রক্রিয়া সুইডিশ একাডেমির মতো গোপনীয় নয়। পাবলিক ভোটের মাধ্যমে ৪৭ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হবে। তাদের শর্ট লিস্ট করে বিশেষজ্ঞরা চারজনের তালিকা তৈরি করবেন। এবার এই তালিকায় বাছাই হয়ে উঠে এসেছেন ব্রিটেনের নিল গেইম্যান, জাপানের হারুকি মুরাকামি এবং কানাডিয়ান কিম থাউই এবং ফ্রান্সের লেখক মার্সি কন্ডি। তবে মুরাকামি এই তালিকা থেকে তার নাম বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন। আগামী ১২ অক্টোবর এই নিউ একাডেমি পুরস্কার ঘোষণা করা হবে।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী







