এ বিজয় দেশ-জনগণের প্রতি দায়িত্ব বাড়িয়ে দেয় : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
ছবি : সংগ্রহ করা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের একাদশ সংসদ নির্বাচনের বিজয়কে দেশবাসীর জন্য মহান বিজয়ের মাস ডিসেম্বরের আরো একটি বিজয় বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘গতকাল অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের এই বিজয় মহান বিজয়ের মাস ডিসেম্বরে জনগণের জন্য আর একটি বিজয়।’
গতকাল (রোববার) সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুলভাবে বিজয় অর্জন করায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ আজ রাজধানীর গণভবনে ফুলেল অভিনন্দন জানাতে গেলে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এ বিজয় আমার ব্যক্তিগত কোন লাভের জন্য নয়, বরং এই বিজয় দেশ ও জনগণের প্রতি আরো বড় ধরনের দায়িত্ব বাড়িয়ে দেয়।
তিনি বলেন, ‘আমি মনে করি পুনঃনির্বাচিত করায় জনগণের প্রতি কাজ করার বড় ধরনের সুযোগ সৃষ্টি হলো এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো।’
শেখ হাসিনা বলেন, ‘আমি আবারও বলবো একটা কথা যে, ক্ষমতা আমার কাছে কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু না, বা এটা দিয়ে আমার কিছু না। আমি মনে করি এটা একটা সুযোগ হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা, দেশের মানুষের কল্যাণ করা এবং সেটাই একমাত্র লক্ষ্য আমার।
প্রধানমন্ত্রী দেশবাসীকে ২০১৯ সালের নববর্ষের শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নেতৃত্ব ও কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী ও ইকবাল সোবহান চৌধুরী, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, তিন বাহিনীর প্রধানগণ, মহা-পুলিশ পরিদর্শক, জনপ্রশাসন সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, ডিজি র্যাব এবং বিজিবি।
বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এসময় উপস্থিত ছিলেন।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











