ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৩:২৩:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

এ মাসেই আড়াই কোটি টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

এ মাসেই আড়াই কোটি ডোজ করোনাভাইরাসের টিকা দেশে আসবে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে আড়াই কোটি টিকা আসবে, তার মধ্যে ২ কোটি সিনোফার্মের, ৫০ লাখ ফাইজারের।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ বলেন মন্ত্রী।
 
এর আগে, ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের উপহার কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের আরও ১০ লাখ করোনার টিকা দেশে এসে পৌঁছায়।

এটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। এর আগে, গত ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসে।