‘এ যাত্রায় আপনি যুক্ত হলে আমরা সফল হতে পারব’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৮ এএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
দেশ গঠনে সৎ ও যোগ্য মানুষের পার্লামেন্টে যাওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।
তাসনিম জারা বলেন, আমাদের রাজনীতি এমন এক পর্যায়ে গড়িয়েছে যেখানে সৎ ও যোগ্য মানুষের পার্লামেন্টে পৌঁছানো তো দূরের কথা, তারা অনেক সময় পার্টির মনোনয়নের লিস্টেই ঢুকতে পারেন না। ফলে জনগণ তাদের পছন্দের মানুষদের নির্বাচিত করার সুযোগই পান না।
তিনি বলেন, আমার চাই এনসিপি এমন সৎ ও যোগ্য মানুষের সংসদে যাওয়ার উপায় হয়ে উঠুক। তাই আমরা বারবার বলেছি আমরা শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, কৃষক, শ্রমিক, উদ্যোক্তা- সর্বোপরি সাধারণ মানুষের সেবা করার ইচ্ছা আছে, যোগ্যতা আছে এমন মানুষকে নমিনেশন দেব। যাতে জনগণের হতে সুযোগ থাকে তাদের মতো মানুষকে সংসদে পাঠানোর। আমাদের পার্টির নামও এই ফিলোসফি থেকেই গৃহীত হয়েছে- ‘নাগরিক’ পার্টি। আজ এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের জন্য আবেদন ফরম উন্মুক্ত করা হলো।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন, যারা নিজের এলাকায় কাজ করেন, মানুষের আস্থা অর্জন করেছেন, এবং রাজনীতিকে পরিষ্কার ও দায়িত্বশীলভাবে দেখতে চান, তাদের সবাইকে আবেদন করার আহ্বান জানাই। আমরা রাজনীতিকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে চাই, এ যাত্রায় আপনি যুক্ত হলে আমরা সফল হতে পারব।
১। অনলাইনে আবেদনের পদ্ধতি
যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ ও জমা দিতে পারবেন।
২। অফলাইনে আবেদনের পদ্ধতি
মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুইভাবে
ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে।
খ) এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন



