এআই কাণ্ডে বিপাকে ভারতী সিং
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। গত ১৯ ডিসেম্বর ভারতী ও হর্ষ লিম্বাচিয়া দম্পতির কোল আলো করে এসেছে তাদের ছোট ছেলে, যার ডাকনাম রাখা হয়েছে ‘কাজু’। বড় ছেলে লক্ষ্য ওরফে গোলার পর ছোট ছেলের মুখ দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। কিন্তু এখনও সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি ভারতী।
অথচ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে কাজুর একাধিক ছবি! যা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এই তারকা। সম্প্রতি নিজের এক ভ্লগে ভারতী জানান, কাজুর ছবি বলে দাবি করে ইন্টারনেটে যেসব ছবি ভাইরাল হয়েছে, তার সবকটিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। এই জালিয়াতি দেখে রীতিমতো রেগে আগুন তিনি।
ভারতী জানান, বেশ কিছু অপরিচিত মানুষ তাকে ইমেইল ও ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়ে দাবি করছেন যে এগুলোই কাজুর ছবি। ভারতীর ঘনিষ্ঠ বন্ধু দীক্ষা বিষয়টি সবার আগে সামনে আনেন। দীক্ষা বলেন, ‘গোলার কোলে একটি শিশু অথবা হর্ষের কোলে ছোট কাজু এমন অনেক ভুয়ো ছবি এআই দিয়ে বানানো হয়েছে। এমনকি অনেকে আমাদের ইমেইল করে বলছে যে এটাই কাজু। আমরা জানি এগুলো সবই নকল।
বিষয়টি নিয়ে মন খারাপ করে ভারতী ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমি সবাইকে পরিষ্কার বলতে চাই, আমরা এখনও কাজুর মুখ প্রকাশ্যে আনিনি। লোকে এআই দিয়ে কী কী করছে কে জানে! যারা এসব করছেন তারা করুন, কিন্তু আমাদের ছেলের আসল চেহারা তখনই দেখা যাবে যখন আমরা নিজেরা ছবি শেয়ার করব। মিথ্যাকে কখনও সত্য প্রমাণ করা যায় না।’
উল্লেখ্য, ভারতী ও হর্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে সঠিক সময়ে বড় আয়োজনের মাধ্যমেই তারা তাদের দ্বিতীয় সন্তানের মুখ ভক্তদের দেখাবেন। তার আগ পর্যন্ত এ ধরনের বিভ্রান্তিকর ছবি থেকে দূরে থাকতে ভক্তদের অনুরোধ জানিয়েছেন তারা।
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন