এক ঘণ্টায় বিমানবন্দর থেকে সদরঘাট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
রাজধানীর প্রগতি সরণি হয়ে টঙ্গি থেকে সদরঘাট রুটে চলাচল করে ভিক্টর ক্লাসিক বাস। বাসের কন্ডাক্টর সাইফুল ইসলাম সাইদ প্রতিদিন সদরঘাট থেকে টঙ্গি রুটে তিনটি ট্রিপ (আসা-যাওয়া) দেন। কিন্তু আজ দুপুরে অর্থাৎ ঈদের আগের দিনের ফাঁকা শহরে ৫টি ট্রিপ দেওয়ার পরিকল্পনা করছেন সাইদ।
সড়কের এমন পরিস্থিতি দেখে উৎফুল্ল সাইদ বলেন, গত কয়েকদিন রাস্তায় যানজট এতটাই তীব্র ছিল যে বিমানবন্দর থেকে বাড্ডা পৌঁছাতে দেড় থেকে দুই ঘণ্টা লাগত। অথচ এখন ঘণ্টাখানেকের মধ্যে বিমানবন্দর থেকে সদরঘাট যাওয়া যাচ্ছে। আর বিমানবন্দর থেকে বাড্ডা যেতে লাগছে ১৫ থেকে ২০ মিনিট। শহরের অবস্থা যদি সবসময় এমনই থাকতো তাহলে বাস ভাড়া আরও কিছুটা কমালেও আমাদের পুষিয়ে যেত।
গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে সাপ্তাহিক ছুটি, ১ তারিখ মে দিবস এবং ৩০ রমজানের হওয়ার কারণে সবমিলে জন্য সোমবার পর্যন্ত বিশাল ছুটিতে প্রায় এক কোটি মানুষ। তাই সড়কে নেই আগের মতো কোলাহল, নেই হর্নের শব্দ।
সোমবার নগরীর বিমানবন্দর, খিলখেত, বনানী, মহাখালী, বাড্ডা, রামপুরা, শান্তিনগর পল্টন এবং গুলিস্তান এলাকায় ঘুরে দেখা গেছে, অধিকাংশ রাস্তাঘাটই ফাঁকা, যানজটমুক্ত। অধিকাংশ সিগন্যালেই নেই ট্রাফিক পুলিশ, প্রয়োজনও হচ্ছে না। রাজধানীর অধিকাংশ ভিআইপি সড়কে রিকশা ও ভ্যানগাড়ি চলাচল করতে দেখা গেছে।
দেখা গেছে, সড়কে প্রাইভেটকার আর মোটরসাইকেল রাজত্বই ছিল বেশি। এর সঙ্গে আছে বেশকিছু লোকাল বাস। যদিও যাত্রীর সংখ্যা খুবই কম। সিএনজিচালিত অটোরিকশা আর রিকশার সংখ্যা কমে গেছে রাজধানীজুড়ে।
মিরপুর ১০ নম্বর থেকে বাংলামোটর এসেছেন উবার রাইডার হাসান আল আরশ। তিনি বলেন, সাধারণত মিরপুর থেকে মোটরসাইকেলে বাংলামোটর-শাহবাগ যেতে প্রায় ১ ঘণ্টার মতো লেগে যায়। আজ লাগল মাত্র ১৩ মিনিট। যানজট না থাকায় বাসগুলো খুব বেপরোয়াভাবে চালাচ্ছে। ফাঁকা ঢাকার জন্য এটি একটি বড় ঝুঁকি।
অন্যান্য দিনগুলোর মতো আজ সরব ছিল না গাবতলী বাস টার্মিনাল। বাসগুলোর কাউন্টার ছিল ফাঁকা। কমলাপুর স্টেশনেও ছিল না লোকজনের জট।
উল্লেখ্য, ঈদের আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস ছিল। এবার সাপ্তাহিক ছুটি, মে দিবস এবং ঈদের ছুটি মিলিয়ে টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। অন্যদিকে আগামী ৪ মে বুধবার ঈদের ছুটি শেষ হলেও যারা ৫ মে বৃহস্পতিবার ছুটি নেবেন তারা পরের শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাতে পারবেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



