এক দিনেই প্রায় ১৫ লক্ষ করোনা টেস্ট উহানে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৪ মে ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোন ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে। এরপর দেশটিতে প্রায় এক লক্ষের কাছাকাছি আক্রান্ত গিয়ে কিছুটা প্রকোপ কমে। তবে আবার নতুন করে উহানে বাসিন্দাদের করোনা টেস্ট করাচ্ছে।
শুক্রবার একদিনে শহরটির ১৪ লাখ ৭০ হাজার ৯৫০ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে বলে শনিবার নগরের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে চীনের উহানের এক কোটি ১০ লাখ বাসিন্দার সবার করোনাভাইরাস পরীক্ষার লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে নগর কর্তৃপক্ষ।
গত বছরের শেষ দিকে চীনের এই উহান থেকেই প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানো শুরু হয়েছিল। পরে তা বিশ্বব্যাপী ছড়িয়ে মহামারীর আকার নিয়েছে।
ডিসেম্বরের শেষে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার কিছু দিন পর থেকে প্রায় তিন মাস কঠোর লকডাউনে ছিল উহান। সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর ৮ এপ্রিল লকডাউন তুলে নেওয়া হয়।
চীনে ৮৪ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এই রোগে ৪ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
এরপর চলতি মাসের ৯ ও ১০ তারিখে শহরটির একটি আবাসিক কমপ্লেক্সে বেশ কয়েকজনের কোভিড-১৯ শনাক্ত হয়।
এতে নগরীতে নতুন করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে শহরের সব বাসিন্দার করোনাভাইরাস পরীক্ষা করে আক্রান্তদের শনাক্ত করে পৃথক করার পরিকল্পনা নেয় নগর কর্তৃপক্ষ।
দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সবার পরীক্ষা সম্পন্ন করার কর্মসূচি নিয়ে ১৪ মে থেকে কার্যক্রম শুরু করা হয়।
শুরুতে দিনে লক্ষাধিক পরীক্ষা সম্পন্ন হলেও পরে ধীরে ধীরে দৈনিক পরীক্ষার সংখ্যা বাড়তে থাকে। ১৮ মে এক দিনে শহরটির ৪ লাখ ৬৭ হাজার ৮৪৭ জন বাসিন্দার নিউক্লেইক অ্যাসিড টেস্ট করা হয়।
এরপর বৃহস্পতিবারের মধ্যে দৈনিক পরীক্ষার সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। এদিন উহানের ১০ লাখ ৭২৯ জন বাসিন্দার পরীক্ষা সম্পন্ন হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সবার করোনাভাইরাস পরীক্ষার উদ্যোগকে উহানের ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আবার শুরু করার সবচেয়ে নিরাপদ উপায় হিসেবে বিবেচনা করছে স্থানীয় কর্তৃপক্ষগুলো।
যে দিন উহান রেকর্ড সংখ্যক লোকের করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন করল সেই শুক্রবার চীনে নতুন কোনো করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়নি বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি







