এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু পাঁচগুণ বেড়েছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আগস্টে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা যে আশঙ্কা করেছিলেন, সেটিই সত্যি হলো। গত এক মাসের ব্যবধানে দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার পাঁচগুণ বেড়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশে ডেঙ্গুতে মারা যান ১৫ জন এবং হাসপাতালে ভর্তি হন ৩ হাজার ৫০ জন। আর আগস্টের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৭৬ জনের মৃত্যু হয়। পাশাপাশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬৫১ জন। সেই হিসেবে গত মাসের প্রথম সপ্তাহ থেকে চলতি মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু পাঁচগুণ বেড়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়। এরপর ফেব্রুয়ারিতে দুইজন মারা যান। মার্চে মৃত্যু না থাকলেও এপ্রিল ও মে মাসে মারা যান দুইজন করে। এরপর জুনে ডেঙ্গুতে ৩৪ জন এবং জুলাই মাসে মারা যান ২০৪ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৯ হাজার ৪৮৩ জন। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৭২০ জন এবং ঢাকার বাইরে ৩২ হাজার ৭৬৩ জন। আর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জনে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৫৭২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৬৫২ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৯২০ জন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এটি মশা প্রজননের জন্য উপযোগী। তাই পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সোমবার বলেন, যেহেতু প্রতিটি জেলায় আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। তার মানে সব জেলায় এডিস মশা আছে। কাজেই এখন সারাদেশে মশা নিধন কার্যক্রমটা হওয়া উচিত। শুধুমাত্র এই মৌসুমে নয়, সারাবছরই মশা নিধন কার্যক্রমটা চলমান থাকা প্রয়োজন। ডেঙ্গু নিয়ন্ত্রণ কারও একার পক্ষে সম্ভব না। ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



