একই গ্রামের ৪ কিশোরী নিখোঁজ, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ৮ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
লক্ষ্মীপুরে একই গ্রামের ৪ কিশোরী নিখোঁজ হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৪ বছর।শনিবার (৭ মে) রাত ১০টার দিকে কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
স্থানীয় চর কাদিরা ইউপির চরবসু গ্রাম থেকে সবাই একসঙ্গে এক কিশোরীর নানাবাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেনি বলে জানান স্বজনরা। এতে করে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা।
সাধারণ ডায়েরি ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় চরবসু গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিমের মেয়ে জোবায়দা আক্তার, জয়নাল আবদীনের মেয়ে মিতু আক্তার পরস্পর চাচাতো বোন, আবুল খায়ের চুন্নুর মেয়ে সিমু আক্তার ও মো. শামছুল আলমের মেয়ে সামিয়া আক্তার নিহা পরস্পর খালাতো বোন।
শনিবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী জেলার আন্ডার চর গ্রামে নিহার নানাবাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যান তারা। কিন্তু তাদের বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে রাতে পরিবারের পক্ষ থেকে নানি পরিচয়ে আকলিমা নামের এক নারী থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় নিখোঁজ কিশোরীদের খুন, গুম ও পাচারের আশঙ্কা করা হচ্ছে।
পরিবার ও স্বজনদের পাশাপাশি এলাকাবাসী খুব দ্রুত তাদের নিরাপদে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান বলেন, চার কিশোরী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্তসহ তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান











