একই রশিতে ঝুলছিল স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ
লালমনিরহাট প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
লালমনিরহাটের হাতীবান্ধায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্মহত্যা করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃতরা হলেন- উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৬)।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে অলি মিয়ার মা শরিফা বেগমের সঙ্গে অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগমের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। ঘটনার দিন সোমবার দুপুরে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। পরে অলি বাড়ি ফিরলে বিষয়টি শুনে তার মাকে গালমন্দ করে শারীরিক আঘাত করে। যা নিয়ে অলির বৃদ্ধা মা ছেলের বিরুদ্ধে স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদে বিচার দেন। এ খবর শুনে সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকায় অলি ও তার অন্তসত্ত্বা স্ত্রী ছকিনা নিজ ঘরে একটি রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
রাতে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে দু'জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







