একঘেঁয়েমি বদলাতে শিশুদের নাচের মাধ্যমে পিটি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
প্রতিদিনের একই পিটি প্যারেডটা তার কাছে একঘেঁয়েমি লাগায় সবকিছু বদলে দিলেন তিনি। এখন থেকে আর পিটি নয় বরং একটি গানের তালে তালে শিক্ষার্থীদের নাচতে হয়। আর সেই নাচের নেতৃত্বে রয়েছেন নিজেই। অর্থাৎ তিনি নাচেন সঙ্গে সঙ্গে তার স্কুলের শিক্ষার্থীরাও নাচেন। আর এতেই বাজিমাত। শিশুরা মজাও পেল আর তার সঙ্গে শরীরচর্চাটাও হয়ে গেল।
এমন কাণ্ড ঘটিয়েছেন চীনের সানশি প্রদেশের একটি স্কুলের প্রধান শিক্ষক। তার নাম জ্যাং পেংফেই। তার ‘শি গুয়ান’ নামের ওই স্কুলে এখন এভাবেই শরীরচর্চা হয়। আর ওই ধরনের শরীরচর্চার ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় প্রধান শিক্ষক নিজের সহকর্মীদেরও ওই একই ঢঙে নাচিয়েছেন।
গত শুক্রবার পোস্ট করা ভিডিওটি এরইমধ্যে কয়েক কোটিবার দেখা হয়েছে।
চীনে ১৯৫১ সাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শরীরচর্চা বাধ্যতামূলক করা হয়েছে। আগে চীনের সরকারি কারখানা ও অফিসেও দিনের শুরুতেও সবার জন্য বাধ্যতামূলক ছিল।
একঘেঁয়েমি কাটানোর জন্য গত নভেম্বর থেকে নতুন পদ্ধতি চালু করেন স্কুলটির প্রধান শিক্ষক জ্যাং। নতুন এই নাচের আইডিয়া শিক্ষক-শিক্ষার্থীদের সামনে আনার আগে তিনি নিজে বেশ কিছু দিন চর্চা করে নেন। জ্যাংয়ের ওই নাচের নামও পাওয়া গেল- ‘গুইবু’ বা ‘ভুতুড়ে নাচ’।
অবশ্য নিয়ম ভাঙার পেছনে তার যুক্তিও ফেলনা নয়। এই নাচে শিক্ষার্থীরা মজা পাচ্ছে আর শারীরিক কসরতও কম হচ্ছে না। এবং স্কুল প্রাঙ্গণে এই অভিনব নাচের ফলে অগত্যা কিছুটা হলেও শিক্ষার্থীদেরকে মোবাইল, ট্যাব থেকে দূরে রাখা যাবে বলে বিশ্বাস করেন জ্যাং।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











