ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১০:০৫:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

একদলীয় শাসনের দিকে সরকার: খালেদা

আপডেট: ০৭:৪৬ এএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার

1429122899 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : একদলীয় শাসনব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে সরকার। এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, গণতন্ত্র অবরুদ্ধ করে দীর্ঘ সময় দেশ শাসন করা যাবে না। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক ও জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানকে জামিনে মুক্তির পর আবারো জেলগেট থেকে আটকের প্রতিবাদে পাঠানো এক বিবৃতিতে, এসব মন্তব্য করেন খালেদা জিয়া। বিবৃতিতে অভিযোগ করা হয়, সরকার দেশের আইন-কানুন ও বিচারিক রায়কে পর্যন্ত অশ্রদ্ধা করছে। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও নেতাদের মুক্তি না দিয়ে, কারা ফটকে ফের আটক করছে। সরকারের এমন আচরণ মানবাধিকার ও মৌলিক অধিকার হরণের প্রকৃষ্ট উদাহরণ বলে দাবি করেন বেগম জিয়া।

এই বিভাগের জনপ্রিয়