একদিন পর রামেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন। তিনি নাটোর জেলার বাসিন্দা। অন্য তিনজনের মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে। এদের দুজন এসেছিলেন নওগাঁ থেকে। অপরজনের বাড়ি রাজশাহীতে।
চিকিৎসাধীন অবস্থায় রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন।
এর মধ্যে হাসপাতালের আইসিইউতে দুজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দুজন ভর্তি ছিলেন। এদের ৩ জন নারী এবং একজন পুরুষ। একজনের বয়স ৬১ বছরের ওপরে। দুজনের বয়স ৪১ থেকে ৫০ এবং একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৮ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৫ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন। এই এক দিনে সুস্থ হয়ে ৫ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।
বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর ১০ জন, নাটোরের ৫ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন এবং ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে গত রোববার রামেক হাসপাতাল ল্যাবে ১৭২টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১৩টিতে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ২০৭টি নমুনা পরীক্ষায় ১০টিতে করোনা ধরা পড়েছে। করোনা শনাক্ত হওয়া এই ১০টি নমুনা রাজশাহী জেলার। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ০৭ শতাংশ।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



