ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৭:৪৭:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

একদিনে করোনায় মৃত্যু ৭, নতুন শনাক্ত দুইশ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার

একদিনে করোনায় মৃত্যু ৭, নতুন শনাক্ত দুইশ ছাড়ালো

একদিনে করোনায় মৃত্যু ৭, নতুন শনাক্ত দুইশ ছাড়ালো

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে সর্বাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৯ এবং মারা গেছেন ৭ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানায়।

এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১৮২ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন শনাক্ত হয় ১৩৯ জন, মৃত্যু হয় ৪ জনের। তার আগের দিন শনাক্ত হয় ৫৮ জন। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০১২ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। সুস্থ হয়ে উঠেছে ৪২ জন।