একদিনে ভারতে রেকর্ড ৭৯ হাজার করোনা শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সব রেকর্ড ভেঙে চুরমার করেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে প্রায় ৭৯ হাজার মানুষ আক্রান্ত এবং মারা গেছেন ৯৪৫ জন।
করোনাভাইরাস মহামারিতে গত সাতদিন ধরে নজিরবিহীন সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটিতে ৭৮ হাজার ৯০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন; যা বিশ্বের যেকোনও দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনায় অন্তত ৬৩ হাজার ৬৫৭ জনের প্রাণহানি ঘটেছে।
এর আগে বিশ্বে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছিল গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্রে। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ওইদিন ৭৮ হাজার ৪২৭ জনের সংক্রমণ শনাক্ত হয়।
ভারতে গত সাত দিন ধরে করোনা সংক্রমণ আরও তীব্র হয়েছে; এই সময়ের মধ্যে দেশটিতে ৪ লাখ ৯৬ হাজার ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মোট সংক্রমণ ৩০ লাখ থেকে বেড়ে ৩৫ লাখ ছাড়িয়েছে। এতে দেখা গেছে, দেশটিতে গত সাতদিনে গড়ে দৈনিক ৭০ হাজার ৮৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
দৈনিক গড় আক্রান্তের সংখ্যায় ভারতের এই রেকর্ড বিশ্বের আর কোনও দেশেই দেখা যায়নি। এমনকি জুলাই মাসে যুক্তরাষ্ট্রে করোনার ভয়াবহ প্রকোপ দেখা গেলেও গড় আক্রান্ত ভারতের তুলনায় অনেক কম ছিল।
করোনায় মৃত্যুর হিসেবে বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং মেক্সিকোর পর চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। বিশ্বে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে; দেশটিতে মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৮৫৫ এবং আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৩৯ হাজার ৭৮ জন।
অন্যদিকে, ব্রাজিলে ১ লাখ ২০ হাজার ৪৯৮ এবং মেক্সিকোয় ৬৩ হাজার ৮১৯ জনের প্রাণ কেড়েছে করোনা। ভারতে এই সংখ্যা ৬৩ হাজার ৬৫৭।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











