ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ৪:৪০:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

একসঙ্গে ৩ নবজাতকের জন্ম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে সেলিনা খাতুন নামের এক নারী একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদানন্দপুর (কড্ডার মোড়) এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে তিনি প্রসব করেন।তিন সন্তানের দুটি মেয়ে ও একটি ছেলে।

সেলিনা খাতুন কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। বাড়িতে ভিড় করেন।

সেলিনা খাতুনের স্বামী মো. রফিকুল ইসলাম বলেন, টাকার অভাবে আগে থেকে কোনও ধরনের প্রস্তুতি ছিল না। আমার স্ত্রীর  হঠাৎ প্রসবব্যাথা উঠলে হাসপাতালে নিয়ে আসি।  আমি গরিব মানুষ। ইটভাটায় শ্রমিকের কাজ করে কোনোরকমে সংসার চালাই। আগেও একটি ১২ বছরের ছেলে আছে। তাকে কষ্ট করে মাদরাসায় লেখাপড়া করাচ্ছি। এখন এই শীতের মধ্যে আমার স্ত্রী তিন সন্তানের জন্ম দেওয়াতে খুশি। কিন্তু আমার সন্তানদের সঠিকভাবে চাহিদা পূরণ নিয়ে চিন্তায় আছি।

কর্তব্যরত ডাক্তার কমল কান্তি দাস বলেন, প্রসূতি মা ও তিনটি বাচ্চাই সুস্থ আছেন। তবে তিনটি বাচ্চা স্বাভাবিকের চেয়ে একটু ওজন কম রয়েছে।

এদিকে, একসঙ্গে তিন সন্তান জন্মের খবর ছড়িয়ে পরলে শত শত নারী-পুরুষ ওই ক্লিনিকে ভিড় করছেন।

-জেডসি