একাকীত্বের নতুন আরেক রূপ আজকের এআই
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ এএম, ১৮ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
মানুষ এখন শুধু কাজের জন্য নয়, অনুভূতির জায়গাতেও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করছে। কেউ বন্ধুর মতো, কেউ কাজের জন্য, আবার কেউবা প্রেমের সম্পর্কের বিকল্প হিসেবেও এআই চ্যাটবটকে ব্যবহার করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এটি আধুনিক একাকীত্বের নতুন রূপ। যা দ্রুতই সামাজিক বাস্তবতায় পরিণত হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের টোরো ইউনিভার্সিটির অধ্যাপক ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জেমি সান্দভাল জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যে এআই সামাজিক যোগাযোগ অ্যাপগুলোর ৩০ শতাংশ বাজার দখল করবে।
তার ভাষায়, “এআইয়ের উন্নয়ন যেমন দরকার, তেমনি এর নৈতিক ব্যবহার নিশ্চিত করাও জরুরি। কারণ সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বড় ভাষা মডেল বা এলএলএম ব্যবহার করে এখনো আত্মহত্যা সম্পর্কিত তথ্য পাওয়া সম্ভব হচ্ছে। যা উদ্বেগজনক।”
মনোবিজ্ঞানীরা বলছেন, অনেকেই একাকীত্ব কাটাতে এআইয়ের সঙ্গে কথা বলেন। কেউ আবার সামাজিক দক্ষতা অনুশীলন বা মানসিক সান্ত্বনার জন্য এই পথ বেছে নেন। কিন্তু এতে ঝুঁকিও কম নয়। বিশেষ করে শিশু ও কিশোর ব্যবহারকারীদের জন্য। কারণ এআই অনেক সময় ভুল তথ্য, পক্ষপাতদুষ্ট আচরণ বা বিপজ্জনক প্রবণতা বাড়িয়ে দিতে পারে। এতে বিষণ্নতা ও উদ্বেগের মতো মানসিক সমস্যা আরও বেড়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা এ ঘটনার নাম দিচ্ছেন “এআই সাইকোসিস”। যেখানে ব্যবহারকারীরা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এমনকি কল্পিত সম্পর্কের মধ্যে আটকে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই এ ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে সবাই এ প্রবণতাকে নেতিবাচকভাবে দেখছেন না। ডিজিটাল কনসালট্যান্ট ডোয়াইট জারিঞ্জার মনে করেন, এআই চ্যাটবট অনেক সময় মানসিক সহায়তার একধরনের বিকল্প হতে পারে। যদি নৈতিক নিরাপত্তা ও স্বচ্ছতার নিয়ম ঠিকভাবে মানা হয়।
তার মতে, “ডেভেলপারদের উচিত ব্যবহারকারীর মানসিক অভিজ্ঞতাকেও তথ্য নিরাপত্তার মতো গুরুত্ব দেওয়া।”
সম্পর্ক বিশেষজ্ঞ টেসা গিটলম্যান বলেন, “মানুষ কেন এআইয়ের সঙ্গে আবেগ গড়ে তোলে, তার পেছনে মূল কারণ একাকীত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা। অনেকেই এমন এক সঙ্গ চায়, যে বিচার করবে না।”
তবে তিনি সতর্ক করেছেন, এআই সম্পর্ক কখনোই মানবিক সংযোগের বিকল্প হতে পারে না। কারণ এতে থাকে না সেই উষ্ণতা, বাস্তব অনুভূতি ও সহমর্মিতা যা মানুষকে মানুষ করে তোলে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার






