একাত্তরে নারী রাজাকার ছিলো না : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:২৮ পিএম, ১৭ মার্চ ২০১৮ শনিবার
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বললেন, মুক্তিযুদ্ধের সময় দেশে পুরুষ রাজাকার থাকলেও নারী রাজাকার ছিল না। বর্তমানে জঙ্গিবাদ-মৌলবাদ ও পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হবে নারী সাংবাদিকদের।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে নারী সাংবাদিক কেন্দ্রের ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সহ-সভাপতি দিল মনোয়ারা মনু, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা ও কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ১৯৭১ সালে রাজাকাররা (পাকিস্তানী বাহিনীর এদেশীও সহযোগী) সবাই পুরুষ ছিল। একজনও নারী ছিলো না।
তিনি সুনির্দিষ্টভাবে ধর্মান্ধ, জঙ্গী, যুদ্ধাপরাধী এবং কুসংস্কারের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে জঙ্গিবাদ-মৌলবাদ ও পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হবে নারী সাংবাদিকদের।
পুরুষতান্ত্রিক সমাজে নারীরা প্রতিদিনই বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, নারীদের অবশ্যই এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
মহান মুক্তিযুদ্ধে নারীদের গৌরবময় ভূমিকার কথা উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, তাদের তিনটি যুদ্ধ করতে হয়েছে, প্রথমত দেশকে মুক্ত করা, দ্বিতীয়ত নিজেদের জীবন রক্ষা করা এবং তৃতীয়ত তাদের সম্মান রক্ষা করা।
তিনি বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সংগ্রাম অব্যহত রাখতে হবে এবং নারীদের অবশ্যই মেধা দিয়ে তাদের লক্ষ্য অর্জন করতে হবে, বাহ্যিক সৌন্দর্য দিয়ে নয়।
তিনি নারীকে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য বিজ্ঞাপনী সংস্থাগুলোর সমালোচনা করে বলেন, পণ্যের প্রচারের জন্য নারীদের বেশি উপস্থাপন করা হচ্ছে। এটি একটি অনুজ্জল বিষয়।
জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেণ্ট শফিকুর রহমান বলেন, প্রায় ২৯ বছর পর যখন আমরা ২০১৫ সালে প্রেসক্লাবের ক্ষমতা পেলাম তখন মাত্র ২০ জন নারী সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলো। আমরা এসে ৫৫ জন নারী সাংবাদিককে প্রেসক্লাবের সদস্য করেছি। আমরা আরও নারী সাংবাদিককে সদস্যপদ দিতে যাচ্ছি।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






