একাত্তরের গণহত্যার স্বীকৃতি দিল আইএজিএস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২২ পিএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত জেনোসাইডের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএজিএস)। সোমবার (২৪ এপ্রিল) আইএজিএস ‘১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জেনোসাইড, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে সংঘটিত অপরাধ ঘোষণা করার প্রস্তাব’ গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রাতে এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আইএজিএসে গৃহীত প্রস্তাব ১৯৭১ সালে বাংলাদেশে জেনোসাইডের সময় সংঘটিত নৃশংসতার আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য বাংলাদেশ সরকার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশে গণহত্যাবিষয়ক প্রস্তাব গৃহীত হওয়া বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ সরকার আগামী দিনগুলোতে ১৯৭১ সালের বাংলাদেশের গণহত্যার আরো বেশি করে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
আইএজিএস ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত একটি বিশ্বব্যাপী, আন্তর্বিভাগীয় ও নির্দলীয় সংস্থা। এর উদ্দেশ্য জেনোসাইডের প্রকৃতি, কারণ ও পরিণতি সম্পর্কে আরো গবেষণা এবং গণহত্যা প্রতিরোধে নীতিগত অধ্যয়নকে এগিয়ে নেওয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিশ্বের বিভিন্ন স্থানে সংঘটিত জেনোসাইডকে স্বীকৃতি দিতে আইএজিএস এখন পর্যন্ত বেশ কিছু আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করেছে। আইএজিএস দ্বিবার্ষিক সম্মেলন আয়োজন করে এবং ‘জেনোসাইড স্টাডিজ অ্যান্ড প্রিভেনশন’ নামে জার্নাল প্রকাশ করে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











