ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২:২৮:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৫৫ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার

সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তিতে মনোনীত শিক্ষার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

 

আজ রোববার ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-আর-রশিদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, প্রথম তালিকায় ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে ৯৪ শতাংশ শিক্ষার্থী প্রথম তালিকায় স্থান পেয়েছেন, অন্যরা দ্বিতীয় এবং তৃতীয় তালিকায় আসবেন।


শিক্ষার্থীদের ফলাফল ভর্তির আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানতে পারবে। এসএমএসে একটি গোপনীয় পিন নম্বর দেওয়া হবে। যা ভর্তি নিশ্চয়তার জন্য সংরক্ষণ করতে হবে। এ ছাড়াও শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন, রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভর্তির ওয়েব সাইট www.xiclassadmission.gov.bd থেকে ফল জানতে পারবেন। এ ছাড়াও শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত কলেজের নোটিস বোর্ডেও ফলাফল দেখতে পারবেন।


কলেজে ভর্তির ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ১১ থেকে ১৮ জুনের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে ১৮৫ টাকা রেজিস্ট্রেশন ফি রকেট, টেলিটক অথবা শিওরক্যাশ- এর মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়তা করতে হবে।

 

গত ১৩ থেকে ২৪ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইন ও এসএমএসের মাধ্যমে কলেজে ভর্তি হতে আবেদন করেন শিক্ষার্থীরা। যেসব শিক্ষার্থীরা আবেদন করতে সমস্যায় পড়েছেন, তারা ১৯ ও ২০ জুন ফের আবেদন করতে পারবেন।

 

এবার মাধ্যমিক পরীক্ষায় ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে কলেজে ভর্তি হতে আবেদন করেছেন ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন। এরমধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী রয়েছে।