একাদশে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, উচ্চমাধ্যমিকে তিন ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ২৬ জানুয়ারি পর্যন্ত ছিল। এটি বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন ধাপে সারাদেশে প্রায় সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী নিশ্চয়ন ফি জমা দিয়েছে। তবে কেউ কেউ এখনও চূড়ান্ত ধাপে ভর্তি হয়নি। ভর্তির জন্য গত ২৬ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সেটি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভর্তির জন্য অনলাইন আবেদন করে কলেজ নির্বাচন হলেও কেউ কেউ নিশ্চয়ন করেনি। কেউ কেউ কলেজ পায়নি। তাদের ভর্তির জন্য আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে চতুর্থ ধাপে আবেদন ও ফলাফল প্রকাশ করা হবে। এ বিষয়ে ১ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে এ ধাপের আবেদন ও ফলাফলের সময় জানিয়ে দেওয়া হবে।
এখনও ভর্তি না হওয়া শিক্ষার্থীদের কেউ কেউ কারিগরিতে, কেউ পড়ালেখার জন্য দেশের বাইরে এবং কিছু সংখ্যক শিক্ষার্থী ড্রপ আউট হয়েছে। অনেকেই আবার পছন্দসই কলেজ না পেয়ে ভর্তির সুযোগ নিশ্চয়ন করেনি। এ সংখ্যা সারাদেশে প্রায় ১ লাখ। এদের মধ্যে ২ হাজার ৮০০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






