একুশ ফুটের শাকিরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ৩ জানুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
ওয়াকা ওয়াকা গানটি যিনি শুনেছেন তাকে নতুন করে শাকিরার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ‘কুইন অফ ল্যাটিন মিউজিক’ খ্যাত সংগীত শিল্পী শাকিরা। ৪৬ বছর বয়েসী এই শিল্পীর জন্ম কলম্বিয়ার বারানকিলায়। পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল। সুরে সুরে বিশ্ব মাতানো এই শিল্পীকে তার জন্মভূমি অন্যরকম ভাবে সন্মান জানিয়েছে।
দেশটি মাগডালেনা নদীর ধারে একটি উদ্যানের মধ্যে অতিকায় ভাস্কর্য স্থাপন করা হয়েছে শাকিরার। সম্পূর্ণ ভাস্কর্যটি তামা দিয়ে তৈরি। তামা দিয়ে তৈরি শাকিরার ভাস্কর্যটির উচ্চতা ২১.৩ ফুট বা প্রায় সাড়ে ছয় মিটার।
‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত খবর অনুযায়ী, শাকিরার ভাস্কর্য নির্মাণের নেপথ্যে রয়েছেন ইনো মারকোয়েজ নামের এক শিল্পী। টুইটারের এর পাতায় ভাস্কর্যের ছবি পোস্ট করে ইনোকে ধন্যবাদ জানিয়েছেন শাকিরা। ইনোর পাশাপাশি স্থানীয় আর্ট স্কুলের যে সকল ছাত্রছাত্রী এই মূর্তি নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরও ধন্যবাদ জানিয়েছেন শিল্পী।
মঙ্গলবার শাকিরার মূর্তি উদ্ধোধনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শাকিরার বাবা-মা এবং ভাইয়েরা। তা ছাড়াও সিটি মেয়র জেমি পুমারেজো ছিলেন সেখানে।
২০০৫ সালে ‘হিপস ডোন্ট লাই’ নামের পপ ঘরানার একটি গান মুক্তি পায় শাকিরার। মুক্তির পরেই গানটি লোকমুখে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক স্তরের শ্রোতাদেরও মনে ধরে গানটি। ‘হিপস ডোন্ট লাই’ গানের দৃশ্য থেকে একটি বিশেষ ভঙ্গিমা অনুকরণ করেই তামার মূর্তিটি বানিয়েছেন ইনো।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


