ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৭:৪৪:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

একুশে পদক পেলেন ২১ বিশিষ্ট ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

জাতীয় ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার ২১ জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেন।

পদকপ্রাপ্ত ব্যক্তিরা পেয়েছেন একটি সোনার পদক, সনদ ও দুই লাখ টাকার চেক। পদক বিজয়ীরা প্রধানমন্ত্রীর কাছ থেকে নিজ নিজ পদক গ্রহণ করেন এবং মরণোত্তর একুশে পদক বিজয়ীদের পক্ষে তাদের স্বজনেরা এই পদক গ্রহণ করেন।

২০১৯ সালের একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিরা হলেন- ভাষা আন্দোলনে অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), আইনজীবী গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলাম, সংগীতে সুবীর নন্দী, আজম খান (মরণোত্তর) ও খায়রুল আনাম শাকিল, অভিনয়শিল্পে লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা ও লিয়াকত আলী লাকী, ভাষা সাহিত্যে ইমদাদুল হক মিলন, রিজিয়া রহমান, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মঈনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস, মুক্তিযুদ্ধে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য, গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে ড. বিশ্বজিৎ ঘোষ, ড. মাহবুবুল হক ও ড. প্রণব কুমার বড়ুয়া এবং শিল্পকলার চারুকলা ও আলোকচিত্রে সাইদা খানম ও জামাল উদ্দিন আহমেদ।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। একুশে পদক প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।