একুশে বইমেলার সময় বাড়ল দুই দিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
অমর একুশে বইমেলার সময় আরও দুদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান।
ফয়সল হাসান বলেন, ‘লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে অমর একুশে বইমেলার সময়সীমা আরও দুদিন বৃদ্ধি করা হয়েছে। ফলে আগামী ২ মার্চ পর্যন্ত চলবে এই মেলা।’
এদিকে আজ সন্ধ্যায় মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু মেলার সময় আরও দুদিন বাড়ানোর ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী খালিদ বলেন, গত কয়টি দিন কষ্ট হয়েছে। ঝড়-বৃষ্টিতে প্রকাশকদের ক্ষতি হয়েছে। আমরা সেজন্য দুঃখ প্রকাশ করছি।
তিনি বলেন, মেলার প্রকাশকরা আমাদের অনুরোধ করেছেন মেলার সময়সীমা বাড়ানো যায় কি না। বইমেলা মূলত ফেব্রুয়ারি মাসকে ঘিরে। এছাড়া ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান হবে। বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি। তিনি মেলার সময়সীমা আরও দুই দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আগামী ২রা মার্চ মেলার সমাপ্তি হবে।
উল্লেখ, অন্য বছরগুলোতে ফেব্রুয়ারি মাসজুরে চলে এই বইমেলা। গত ১ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছরের মত এবারও আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকে। ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

