এখন দর্জির দোকানে ব্যস্ততা ভীষণ
আসমা আলমগীর | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার
ঘটঘট শব্দে অবিরাম চলছে সেলাই মেশিন। বিরতিহীনভাবে চলছে সেলাইয়ের কাজ। ঈদের আর বেশি দিন বাকী নেই। রাজধানীর দর্জির দোকানের কারিগররা এখন ভীষণ ব্যস্ত। ব্যস্ত কাটিং মাস্টারও। দোকানে দোকানে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কাপড় তৈরির কাজ। চলছে পোশাকের মাপ নেয়া, কাপড় কাটা আর সেলাই।
দর্জিরা জানান, রোজার শুরু থেকেই কারিগররা রাত জেগে কাপড় সেলাই করছে। এই ব্যস্ততা তাদের চলবে ঈদের চাঁদ রাত পর্যন্ত।
পছন্দমতো পোশাক তৈরি করে নিতে অনেকেই ছুটছেন দোকানে দোকানে। দর্জিরা বলছেন, শবেবরাতের পর থেকেই শুরু হয়েছে ঈদ উপলক্ষে ক্রেতাদের আনোগোনা। তবে পনেরো রোজার পর থেকে অধিকাংশ দোকানেই নতুন কোনো অর্ডার নেয়া হচ্ছে না।
জানা গেছে, ডিজাইনের ওপর নির্ভর করে পোশাকের মজুরি রাখা হচ্ছে। তবে কেউ কেউ অভিযোগ করে বলছেন, সুযোগ পেয়ে টেইলারের দোকানগুলো মজুরি অনেক বাড়িয়ে দিয়েছে।
জানা গেছে, এবছর থ্রি-পিস তৈরির মজুরি সর্বনিম্ন ৫০০ টাকা থেকে ১২শ’ টাকা পর্যন্ত। লং ফ্রক স্টাইলের পোশাক তৈরিতে খরচ পড়বে ৮শ’ থেকে ১৫শ’ টাকা পর্যন্ত। তবে ডিজাইনের ওপর মজুরির হেরফের হয়। সিল্ক, জর্জেট, কাতান ও বেনারসি কাপড়ের মজুরি এ বছর অনেক বেশি। এসব কাপড়ের এক সেট থ্রিপিস বানাতে মজুরি লাগছে (দর্জি দোকানের প্রকারভেদে) ৩৫০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত। শিশুদের জামা সেলাই ৩০০ থেকে হাজার টাকা। সালোয়ার কামিজের মজুরি ৩৫০-১২০০ টাকা, প্যান্টের মজুরি ৩০০-১০০০ টাকা। পাঞ্জাবি ও শার্টের মজুরি ২৫০-১০০০ টাকা।
কাটিং মাস্টার আমজাদ হোসেন বলেন, সব কিছুর যেমন দাম বেড়েছে; তেমনি কারিগরদের মজুরিও বেড়েছে। আগে এক সেট সালোয়ার কামিজ সেলাই করতে হয়তো ২শ’ টাকা থেকে ৩শ’ টাকা লাগতো। এখন লাগছে সর্বনিম্ন ৪৫০ টাকা থেকে ৬৫০ টাকা পর্যন্ত।
টেইলারের দোকানীরা জানান, ক্রেতারা আগের মত এখন আর ক্যাটালগ দেখে জামা বানায়না। বরং তারা নিজেরাই ইন্টারনেট থেকে পছন্দের ডিজাইন অনুসারে অর্ডার দেয়। ওই হিসেবে তারা জামা তৈরি করে দেন। স্বাভাবিকভাবেই কাজ বেশি থাকে। তাই মজুরিও বেশি নিতে হয়।
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, দৈনিক চাহিদা ৫ কোটি পিস
- ঈদে দেশীয় বুটিক হাউজগুলো ক্রেতা টানছে যে কারণে
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ




