ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ২৩:০৬:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

এখন ষষ্ঠ সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশ ভারত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ৬ জুন ২০২০ শনিবার

এখন ষষ্ঠ সর্বোচ্চ সংক্রমিত দেশ ভারত

এখন ষষ্ঠ সর্বোচ্চ সংক্রমিত দেশ ভারত

বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমনের সংখ্যার দিক থেকে ইতালিকে অতিক্রম করার মধ্যদিয়ে ভারত এখন এ ভাইরাসে বিশ্বে ষষ্ঠ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশের নামের তালিকায় উঠে এসেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৯ হাজার ৮৮৭ জন আক্রান্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে শনিবার সকাল ৮ পর্যন্ত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ২৯৪ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে এ সংখ্যা বেড়ে মোট ৬ হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে।

ভারতে তৃতীয় দিনের মতো আক্রান্তের সংখ্যা ৯ হাজার অতিক্রম করলো। খবর পিটিআই’র।

জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, মহামারি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ভারত বিশ্বে এখন ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এদিক থেকে যুক্তরাষ্ট্র প্রথম স্থানে, ব্রাজিল দ্বিতীয় , রাশিয়া তৃতীয় , স্পেন চতুর্থ ও যুক্তরাজ্য পঞ্চম স্থানে রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ৭২ জন সুস্থ হয়ে উঠায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে দেশটিতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৪২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা জানান, করোনাভাইরাস সংক্রমণ থেকে এ পর্যন্ত প্রায় ৪৮.২০ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন।
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর মধ্যে বিদেশি নাগরিক অন্তর্ভূক্ত রয়েছেন।

শুক্রবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৯৪ জনের মধ্যে মহারাষ্ট্রে ১৩৯ জন, দিল্লীতে ৫৮ জন, গুজরাটে ৩৫ জন, তামিল নাড়– ও উত্তর প্রদেশে ১২ জন করে, পশ্চিম বঙ্গে ১১ জন, তেলেঙ্গানায় ৮ জন, মধ্য প্রদেশে ৭ জন, রাজস্থানে ৫ জন, অন্ধ্র প্রদেশে ২ জন এবং জম্মু ও কাশ্মির, উড়িষ্যা, পাঞ্জাব, ঝাড়খন্ড ও উত্তরাখন্ডে ১ জন করে মারা গেছেন।