ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২:৪৭:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

এজবাস্টন স্টেডিয়াম যেন এক মিনি বাংলাদেশ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়াম যেন এক মিনি বাংলাদেশ। আজ মঙ্গলবার (২ জুলাই) ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ মূহূর্তে টস জিতে ব্যাটিং করছে ভারত।

বিশ্বকাপের বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের সমর্থকদের বিশ্বাস, গর্জে উঠেছে টাইগাররা। মুহু মুহু ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ শ্লোগানে মূখরিত হয়ে উঠছে স্টেডিয়াম।

শুধু ব্রিটেন নয়, ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা এসেছেন লাল সবুজের দলকে সমর্থন জানাতে। তাদের স্বপ্ন শুধুই জয়ের। ভারতবধের গল্প রচিত হবে এজবাস্টনে।

তবে সর্বশেষ রোববারের (৩০ জুন) খেলায় তাদের পরাজয়ের স্বাদ দিলো স্বাগতিক ব্রিটিশরা। তাই বাংলাদেশের বিপক্ষে জিতে আজকেই সেমিফাইনাল নিশ্চিত করতে মরিয়া ভারত। 

এদিকে টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে আছে টাইগারবাহিনীও। রয়েছে দারুণ আত্মবিশ্বাস। ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করার প্রত্যয় নিয়েই আজ মাঠে নামবে ক্যাপ্টেন মাশরাফি ও তার দল।

আজ মঙ্গলবারের এই ম্যাচকে ঘিরে উত্তেজনার শেষ নেই। এজবাস্টনে মাঠে টাইগারদের সর্মথন সেই সাথে টেলিভিশনের পর্দায় লাখ লাখ চোখে তাকিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের জয়। তাকিয়ে আছে বাংলাদেশের ১৮ কোটি মানুষ। সমগ্রহ বাংলাদেশজুড়ে আজ প্রার্থণা চলছে টাইগারদের জন্য।

এদিকে দলের জয়ের সমর্থনে শোবিজ অঙ্গনের তারকারাও অনেকে প্রিয় দল বাংলাদেশের জয়ের জন্য মাঠে আছেন। তাদের মধ্যে রয়েছেন, অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা ফেরদৌস আহমেদ, কণ্ঠশিল্পী তপন চৌধুরী, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক ও উপাস্থিপিকা পিয়া জান্নাতুলসহ আরো অনেকেই।