এডিবি’র ঋণ: ৭০ শতাংশই পাবেন নারী উদ্যোক্তারা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ফাইল ছবি
দেশে পিছিয়ে পড়া ৪০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার জন্য ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। এ ঋণের ৭০ শতাংশই পাবেন নারী উদ্যোক্তারা।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে এডিবি ও পিকেএসএফের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী ৫ কোটি ডলার বা প্রায় ৪শ কোটি টাকা ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ১২ শতাংশ সুদে এর ৭০ শতাংশই পাবেন নারী উদ্যোক্তারা।
চুক্তি সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
যেসব উদ্যোক্তার জমির দাম বাদ দিয়ে ২০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ থাকবে, তারাই এ ঋণ পাওয়ার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া একজন উদ্যোক্তা ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।
ক্ষুদ্রঋণ উন্নয়ন প্রকল্পটির আওতায় এই ঋণ। প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত। ঋণ সমাপ্তির তারিখ ২০২১ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এ ঋণ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে পরিশোধযোগ্য এবং ঋণের জন্য অব্যয়িত অর্থের উপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ প্রযোজ্য হবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


