এথেন্সে শহীদ মিনার স্থাপনে গ্রিক সরকারের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
গণতন্ত্রের ভিত্তিভূমি এথেন্সে শহীদ মিনার স্থাপিত হবে। এথেন্স শহরের প্রাণকেন্দ্র কুমুদ্রু পার্কে শহীদ মিনার স্থাপনে দূতাবাসের প্রস্তাবকে প্রাথমিক অনুমোদন দিয়েছে গ্রিক সরকার। বুধবার এথেন্স মিউনিসিপালিটির এক সভায় এই প্রাথমিক অনুমোদন দেয়া হয়।
ইউরোপীয় সভ্যতার পাদপীঠ এথেন্সে শহীদ মিনার স্থাপিত হলে এথেন্সবাসী একদিকে আমাদের গৌরব, শোক ও শক্তির প্রতীক অমর একুশের ইতিহাস আরো বেশি করে জানার সুযোগ পাবে, অন্যদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য আরো সুবিস্তৃত হবে।
এথেন্সে শহীদ মিনার স্থাপনের জন্য এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দীর্ঘদিন যাবত প্রচেষ্টা চালিয়ে আসছে। ২০১৭ সালের ১১ জুলাই রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে দূতাবাস টিম এথেন্সের মেয়র জর্জিয়াস কামিনিসের সাথে বৈঠক করেন এবং ঐ বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত এথেন্সে একটি শহীদ মিনার স্থাপনের প্রস্তাব করেন।
বৈঠকে রাষ্ট্রদূত মেয়রকে শহীদ মিনারের একটি প্রতিকৃতি উপহার দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। এরপর দূতাবাস থেকে এথেন্সের কুমুদ্রু পার্কে একটি শহীদ মিনার স্থাপনের আনুষ্ঠানিক প্রস্তাব সংবলিত একটি পত্র প্রেরণ করা হয়। অবশেষে ১৯ ফেব্রুয়ারি সভায় এথেন্স মিউনিসিপালিটি দূতাবাসের প্রস্তাব অনুমোদন করে।
অমর একুশের প্রাক্কালে এথেন্স শহীদ মিনার স্থাপনের সংবাদে গ্রিসে বসবাসকারী সর্বস্তরের প্রবাসীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। প্রবাসী নেতাদের এ উদ্যোগের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে এই শহীদ মিনার এথেন্সের বুকে প্রবাসী বাংলাদেশীদের আত্ম-পরিচয়ের নিদর্শন হয়ে উঠবে এবং মর্যাদা বৃদ্ধি করবে।
-জেডসি
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











