এপ্রিলে বৃষ্টির সম্ভবনা নেই, তাপমাত্রা আরও বাড়বে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
বৈশাখে সূর্যের দাপট একটু বেশি থাকে। তবে এবার রেকর্ড পরিমাণ তাপমাত্রা হওয়ার বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এপ্রিল মাসে বৃষ্টির কোনো সম্ভবনা নেই। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল কালাম মল্লিক বলেন, একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। আগামী দিনগুলোতে গরম আরও বেড়ে তাপপ্রবাহ নতুন নতুন এলাকায় বিস্তার লাভ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার দেশের রাজশাহী, পাবনা, যশোর, রাঙ্গামাটি ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও রোববার এর সঙ্গে যুক্ত হয়েছে টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ড, ফেনী ও পটুয়াখালী অঞ্চলসহ পুরো খুলনা বিভাগ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে এক দশমিক ৮ ডিগ্রি। একইভাবে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা (রোববার) ৩৪ দশমিক ৪ ডিগ্রি থেকে বেড়ে সোমবার ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস হয়।
দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত নেই বললেই চলে। রোববার খুলনার কুমারখালি এলাকায় ৫১ মিলি মিটার বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে। ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল এবং ফরিদপুর এলাকায় বৃষ্টিপাত হয়েছে। এছাড়ও কোন এলাকায় বৃষ্টিপাত হয়নি।
সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী








