এবার অমিতাভের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:১৮ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার
বলিউডের #মিটু আন্দোলন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অমিতাভ বচ্চন। নীরবতা ভেঙে দিন দুয়েক আগে নিজের জন্মদিনে তিনি বলেছিলেন, কোনও মহিলাই যেন দুর্ব্যবহার বা অবাঞ্ছিত আচরণের শিকার না হন। বিশেষ করে তার কর্মক্ষেত্রে।
কিন্তু তিরটা যে তার দিকেই ঘুরে যাবে, তাকেও যে নিশানা হতে হবে তা বোধহয় ভাবেননি বিগ বি। কারণ এ বার#মিটু নিয়ে অমিতাভকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বলিউডের হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভাবনানি।
স্বপ্নার টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে বলিউডে। তিনি লিখেছেন, ‘‘বচ্চন যৌন হেনস্থা করেছেন, এমন বহু ঘটনা আমি শুনেছি।আমি আশা করব, সেই মহিলারা এ বার অন্তত মুখ খুলবেন। ওঁর ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি...।’
অমিতাভের নাম না করলেও, স্বপ্নার আক্রমণের নিশানা যে তিনিই, তা একপ্রকার স্পষ্ট। কারণ সদ্য নিজের জন্মদিনে #মিটু নিয়ে অমিতাভ মুখ খোলার পরই স্বপ্না লিখেছিলেন, ‘‘এটা সব চেয়ে বড় মিথ্যে। স্যর, ‘পিঙ্ক’ মুক্তি পেয়ে চলেও গিয়েছে। আপনার আন্দোলনকারী ভাবমূর্তিটাও দ্রুত উধাও হয়ে যাবে। আপনার সত্যিটা শীঘ্রই সামনে আসবে। আশা করি, আপনি (দুশ্চিন্তায়) হাত কামড়াচ্ছেন, কারণ, নখ আর অবশিষ্ট নেই।’’
কিন্তু অমিতাভকে নিশানা করার সাহস দেখালেন যে স্বপ্না, তিনি কে? ৪৭ বছরের এই মহিলা পেশায় হেয়ার স্টাইলিস্ট। মুম্বইয়ের এই বাসিন্দা নিজেকে নারীবাদী বলতে পছন্দ করেন। ছবি তোলা, ব্লগ লেখা তার শখ। নিজের প্রোডাকশন হাউসও রয়েছে। ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো-এ অংশ নিয়েছিলেন। আবার ‘প্যায়ার কা সাইড এফেক্টস’, ‘আগলি অউর পাগলি’র মতো সিনেমায় অভিনয়ও করেছেন।
কিন্তু প্রশ্ন হল, স্বপ্নার এ হেন অভিযোগের পর বলি মহল কি আদৌ কাঠগড়ায় দাঁড় করাবে অমিতাভকে? শুধু স্বপ্নাই নন, এক চলচ্চিত্র সাংবাদিক, যার টুইটার হ্যান্ডল রোজি রোটি নামে, তিনিও সমর্থন করেছেন স্বপ্নাকে। তিনি টুইট করেন, ‘বচ্চনের দুর্ব্যবহারের বহু ঘটনা সাংবাদিকদের কাছে শুনেছি। কিন্তু এগুলো এমনই ঘটনা যেগুলো প্রকাশ্যে বলা যায় না। তবু কিছুটা বলে এই ঘটনাগুলো বন্ধের চেষ্টা তো করা যায়...।’
এতদিন পর্যন্ত#মিটু আন্দোলনে একের পর এক সমালোচনার মুখে পড়েছেন নানা পটেকর, বিকাশ বহল, রজত কপূরের মতো তারকারা। এ বার কি অমিতাভের পালা? প্রশ্নটা তুলে দিয়েছেন স্বপ্না ভাবনানিরা।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী







