ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৪:৩৬:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

এবার ইউরোপের দুই দেশে ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩২ এএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাজ্যের পর এবার জার্মানি ও ইতালিতে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া গেল। শনিবার আলজাজিরা এ তথ্য  জানিয়েছে।

জার্মানির আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাভারিয়া রাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুজনকে পাওয়া গেছে। তারা গত ২৪ নভেম্বর মিউনিখ বিমানবন্দর দিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন।

এদিকে, ইতালির স্বাস্থ্য ইনস্টিটিউট বলছে, তারা মিলানে ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করেছে। তিনি মোজাম্বিক থেকে ইতালিতে এসেছেন।

অন্যদিকে চেক রিপাবলিকের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত একজনকে তারা সন্দেহ করছে, যিনি ওমিক্রনে সংক্রমিত হয়ে থাকতে পারেন। তিনি নামিবিয়া থেকে সময় কাটিয়ে সবে দেশে ফিরেছেন।

দক্ষিণ আফ্রিকাকে ভাইরাস বৈচিত্র্যের এলাকা হিসেবে চিহ্নিত করেছে জার্মানি।  আফ্রিকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে দেশটি।

এর আগে, শনিবার যুক্তরাজ্যে ওমিক্রন ধরনে দুজনের আক্রান্তের খবর জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার পর ইউরোপের বিভিন্ন দেশ আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে আপাতত যোগাযোগ বন্ধ করেছে এবং ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। জাতিসংঘের হেলথ এজেন্সি ওমিক্রনকে ‘উদ্বেগের ধরন’ বলে উল্লেখ করেছে।