এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রি হবে যে ৫ স্টেশনে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ এএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
আগামী ৩ মে পবিত্র ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। এসব টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল থেকে। ২৭ এপ্রিল থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হবে। কমলাপুর স্টেশনে ঈদের টিকিট কেনায় যাত্রীদের ভিড় সামলাতে এবার রাজধানীর ৫টি কেন্দ্রে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, এর ফলে অঞ্চলভেদে এসব স্টেশন থেকে ঈদ যাত্রার অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন যাত্রীরা।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান রেলমন্ত্রী।
যে ৫টি স্টেশনে টিকিট বিক্রি করা হবে সেগুলো হচ্ছে, কমলাপুর রেল স্টেশন, তেজগাঁও স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, ঢাকা বিমানবন্দর স্টেশন ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)।
রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সকল আন্তঃনগর ট্রেনের টিকিট করা হবে।
বিমানবন্দর স্টেশন থেকে বিক্রি করা হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট।
ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড়া এক্সপ্রেস ট্রেনের টিকিট এবং ফুলবাড়িয়া স্টেশন (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী জানান, এবার যাত্রীদের এনআইডি/জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শনপূর্বক টিকিট ক্রয় করতে হবে। এসব ব্যতীত অন্য কোনো পরিচয়পত্র দিয়ে ট্রেনের টিকিট কাটা যাবে না।
অন্যদিকে ২৯ এপ্রিল থেকে ঈদযাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে।
মন্ত্রী বলেন, ঈদের এ বিশেষ ট্রেনগুলো নিয়মিত চলাচল করা ট্রেনগুলোর পাশাপাশি চলবে। আগামী ২৯ এপ্রিল থেকে ঢাকা হতে বিভিন্ন রুটে চলাচল করবে। ঈদের আগে ১ মে পর্যন্ত এবং ঈদের পর ৮ মে পর্যন্ত চলবে বিশেষ ট্রেন।
রেলমন্ত্রী জানান, ঈদের আগে ১ মে পর্যন্ত খুলনা স্পেশাল (মৈত্রীর রেক দিয়ে) খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচল করবে। ঈদের দিন ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার শোলাকিয়া স্পেশাল-১ ও শোলাকিয়া স্পেশাল-২ চলবে।
অপরদিকে, ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত এবং ঈদের পর ৪ থেকে ৮ মে পর্যন্ত ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ স্পেশাল চলবে। একই সময় চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রামে চাঁদপুর স্পেশাল-১ ও চাঁদপুর স্পেশাল-২ চলবে।
অগ্রিম টিকিট বিক্রি চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আরও বলেন, ২৩ এপ্রিল টিকিট বিক্রি হবে ২৭ এপ্রিলের ট্রেনের, ২৪ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিলের টিকিটে ২৯ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিটে ৩০ এপ্রিল, ২৭ এপ্রিল ১ মের ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
এদিকে ঈদযাত্রায় সাতদিন আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। এতে অতিরিক্ত ৯২টি আন্তঃনগর ট্রেন ‘বিশেষ ট্রিপ’ হিসেবে পরিচালিত হবে। তবে ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান











