ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ০:৫২:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

এবার করোনার নতুন রূপ শনাক্ত ভারতে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবার নতুন রূপের করোনাভাইরাস মিললো প্রতিবেশী ভারতেও। ব্রিটেনফেরত ছয় ভারতীয়ের শরীরে ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে এনডিটিভি অনলাইন।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিন রোগীকে বেঙ্গালুরুর নিমহান্স, দুজনকে হায়দারাবাদের সিসিএমবি এবং একজনকে পুনের এনআইভিতে রাখা হয়েছে। প্রত্যেক রোগীকে পৃথক কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। এদের সংস্পর্শে যেসব স্বজনরা এসেছিলেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যের করোনার নতুন রূপটি শনাক্ত হয়। গত বছর উহানে করোনার যে স্ট্রেনটি শনাক্ত হয়েছিল এটি তারচেয়েও ৭০ গুণ বেশি সংক্রামক। ইতোমধ্যে ১৪টি দেশে শনাক্ত হয়েছে নতুন স্ট্রেনটি।


-জেডসি