এবার কারণ ছাড়াই বাড়ছে চিনির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১৩ নভেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
এবার কারণ ছাড়াই ঊর্ধ্বমুখী চিনির বাজার। খুচরায় যা কেনার জন্য গুণতে হচ্ছে কেজিপ্রতি ১৫০ টাকা পর্যন্ত। অথচ মাত্র কয়েকদিন আগে দর বেঁধে দেয়া হয় ১৩০ টাকা। বিপরীতে বাজার ঠিক রাখতে আমদানি শুল্কেও ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ব্যবসায়ীরা মনে করছেন, লেটার অব ক্রেডিট (এলসি) জটিলতাসহ সার্বিক অনিয়ম ঠেকাতে না পারলে সংকট আরও ঘনীভূত হতে পারে। আর বিশ্লেষকরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে আরও অসহায় হয়ে পড়েছে রাষ্ট্রীয় সংস্থাগুলো।
ক'দিন আগে যে চিনি কেজিপ্রতি খুচরায় সর্বোচ্চ ১৩০ টাকায় বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়, তা এখন পাইকারিতে কিনতে হচ্ছে ১৩৫ টাকার বেশিতে। আর খুচরায় তা উঠেছে ১৫০ টাকার ঘরে। অথচ এর পেছনের কারণ জানেন না কেউই।
এক বিক্রেতা বলেন, প্রতি কেজি চিনির এমআরপি ১৩৫ টাকা। কিন্তু আমি কিনছি ১৩৭ টাকায়। ফলে আমাকে ১৪০ টাকায় বিক্রি করতেই হবে। বাজারে ভোগ্যপণ্যটির কোনও সংকট নেই। শুধু রেটের সমস্যা।
এক ক্রেতা বলেন, কত টাকায় এলসি হয়েছে ব্যাংকে সেই তালিকা আছে। সরকার ও বাণিজ্যিক মন্ত্রণালয় তা জানে। তারাই আমদানিকারকদের বলে দিতে পারে- এত টাকা মুনাফা করবা এবং এত টাকায় বিক্রি করা। সেটা থেকে ব্যবসায়ীরা ২ থেকে ৪ টাকা লাভ করবে। তাহলেই বাজার ঠিক থাকবে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গেলো অক্টোবরে চিনির দাম কিছুটা কমেছে আগের মাসের তুলনায়। একই সঙ্গে টনপ্রতি আমদানি শুল্ক অর্ধেকে নামিয়েছে এনবিআর। তবে ডলারের অস্বাভাবিক দামে সব ভেস্তে যাচ্ছে বলে দাবি আমদানিকারকদের।
বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘিরে যেন আরও নিষ্প্রাণ হয়ে গেছে বাজার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি সংস্থাগুলো। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক মো. আবুল হাশেম বলেন, এটা একদিনের সমস্যা নয়। ডলার সংকট না কাটলে এই সমস্যা লেগেই থাকবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এই ধরনের অস্থির সময়কালে শুল্ক ছাড় দিলে বাজারে সেটার খুব একটা প্রভাব পড়ে না। এক্ষেত্রে সুবিধাটা পায় আমদানিকারকরাই। চাহিদা ও জোগানের সমন্বয় নিশ্চিতে সরকারকেই কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বিশ্ববাজারে দাম কমলেও দেশে চড়া দামে অস্বস্তি জনসাধারণের।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








