ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৬:১৯:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

এবার জাতীয় ঈদগাহে যাচ্ছেন না রাষ্ট্রপতি

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ২ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

এবার জাতীয় ঈদগাহের ঈদের নামাজে যাচ্ছেন না রাষ্ট্রপতি। ঐতিহ্য অনুযায়ী জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করেন। যা করোনার কারণে বন্ধ হয়ে যায় গত দুই বছর ধরে। মো. আবদুল হামিদ ঈদের দিন বঙ্গভবনের দরবার হলে তার পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

রোববার (১ মে) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, বঙ্গভবনে সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজের পর রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপ্রধান করোনা মহামারির প্রাদুর্ভাব এড়াতে এবার রাজধানীর জাতীয় ঈদগাহের পরিবর্তে রাষ্ট্রপতি ভবনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করবেন।