এবার টলিউডে অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৪৩ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার
জয়া আহসান, নুসরত ফারিয়া, বিদ্যা সিনহা মিম-এর পর এবার অপু বিশ্বাস। একের পর এক টলিপাড়ায় পাড়ি জমাচ্ছেন ঢালিউডের সুন্দরীরা। কোলকাতার পরিচালক সুবীর মণ্ডলের ছবি দিয়ে টলিপাড়ায় এন্ট্রি নিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
নচিকেতার লেখা গল্প ‘শটকার্ট’ অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন পরিচালক সুবীর মণ্ডল। এই ছবি দিয়েই পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে সুবীরের। যদিও এর আগে সল্পদৈর্ঘ্য ও তথ্যচিত্রে কাজ করেছেন তিনি।
কাহিনি অনুযায়ী, বস্তির দুই তরুণকে সঙ্গে হঠাৎ আলাপ হয় বড়লোক মুসলিম পরিবারের এক মেয়ের। জমে ওঠে বন্ধুত্ব। তারপর কী হয় এই নিয়েই এগোবে সিনেমার কাহিনি। আসলে সম্পর্কের নয়া সমীকরণে তৈরি হচ্ছে এই সিনেমা। যেখানে নুরজাহান নামে এক মুসলিম তরুণীর চরিত্রে অভিনয় করছেন অপু। অন্যদিকে বাকি দুটি চরিত্রে থাকছেন পরম ও গৌরব।
আপাতত কলকাতার অলিগলিজুড়ে চলছে ছবির কাজ। ঢাকা থেকে কলকাতায় পৌঁছে গিয়েছেন নায়িকা। তবে এখনও শ্যুটিং ফ্লোরে দেখে মেলেনি তার। শোনা যাচ্ছে, আজ মঙ্গলবার থেকে দেখা যাবে তাকে।
এদিকে বাংলাদেশের শিল্পীদের মধ্যে ভারতীয় শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। তাদের কথায়, বাংলাদেশে কাজ করতে আসার সময় ইন্ডিয়ায় তারকারাদের ওয়ার্কিং ভিসা লাগে না। ট্যুরিস্ট ভিসা দিয়ে তাদের চলে যায়। কিন্তু বাংলাদেশী অভিনেতা-বা অভিনেত্রীদের ভারতে কাজ করতে গেলে ওয়াকিং ভিসা চাই। যা নিয়ে টলিউডের সঙ্গে মন কষাকষি শুরু হয়েছে ঢালিউডের তারকাদের।
সেই সঙ্গে আরও একটি সমস্যা তৈরি হয়েছে। এবছর ঈদে ভারতে মুক্তি পাচ্ছে ঢালিউডের হিরো শাকিবের সিনেমা ‘ভাইজান এল রে’। এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ‘সুলতান তা সেভিয়র’। কিন্তু দু’টি ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কারণ দুটি ছবির কোনটিই ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার নির্মিত নয়।
এবছর ঈদ উপলক্ষে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশেও নিষিদ্ধ ভারতীয় ছবি। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা এক আবেদনের শুনানি দেন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পূজা এবং বাংলা নববর্ষের সময় ভারতীয় বাংলা, হিন্দি ও পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন করা যাবে না। তবে বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার নির্মিত কোনও ছবি তৈরি হলে সেই সিনেমা প্রদর্শনে বাধা থাকবে না।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







